একই সঙ্গে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন। মেঘমল্লার বসু বলেন, ‘আমি আর মাঈন এনপিএতে যুক্ত হয়েছি। দুটি সংগঠনে একসঙ্গে নীতিনির্ধারণী ফোরামে থাকা সমীচীন নয়। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছি। এখন এনপিএতে কাজ করতে চাই।’

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক প্লাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন এবং বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ করে।