মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের শোকপ্রস্তাব উপস্থাপনের সময় এসব দাবি উত্থাপন করেন তারা।

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।

পরবর্তীতে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শোকপ্রস্তাবে শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।