প্রচণ্ড গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে অভিভাবকদের ডেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।