১৬৮ জন বিডিআর হাজতিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে বিডিআর সদস‍্যগণ জামিনে বের হন।

এর মধ্যে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন ৪১ জন বিডিআর সদস‍্য।

এছাড়া, কাশিমপুর-১ কারাগার হতে ২৬ জন, কাশিমপুর-২ কারাগার হতে ৮৯ জন, এবং কাশিমপুর হাইসিকিউরিটি হতে ১২ জনসহ মোট ১৬৮ জন হাজতি জামিন পেয়েছেন।