বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট জেলা খাদ্যগুদামে এ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে খাদ্যগুদামে আমন সংগ্রহ শুরু
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট জেলা খাদ্যগুদামে এ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।










