ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে একাধিক গোলের সুযোগ মিস করে লাল-সবুজ জার্সিধারীরা। ৭ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। 

ম্যাচে ২৮ মিনিটে মোরছালিন ভালো একটি সুযোগ পেয়েছিলেন। আফগান গোলরক্ষক বেরিয়ে এলেও মোরছালিন আফগানিস্তানের গোলেই শট নিতে পারেননি। ম্যাচের ৫৪ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মোরছালিন। কিন্তু গোলরক্ষক ফয়সাল হামিদিকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। মারেন বারের ওপর দিয়ে! ৬২ মিনিটে রাকিব বল পেয়ে গিয়েছিলেন একেবারে ফাঁকায়। মোরছালিনের মতো তিনিও গোল করতে ব্যর্থ।