প্রথম দুই ওয়ানডে শেষে ১-০তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার পর গত শনিবার দ্বিতীয় ওয়ানডে দাপটে জিতে নেয় অতিথিরা। সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলা আড়াইটায় শুরু হবে খেলা। 

আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে যেতে চান বলেই তৃতীয় ওয়ানডেতে ভালো খেলার আশা তাদের।