রাঙ্গামাটি বেতারকেন্দ্র এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের ভবনসংলগ্ন ঝোপ থেকে আহত অবস্থায় বানরটি উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা ও রবি চাকমা। পরে বন বিভাগের কাছে বানরটি হস্তান্তর করা হয়। এ সময় বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুবুল আলম, বেতারকেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এএম নূরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। বানরটির চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
রাঙ্গামাটিতে বিরল প্রজাতির বানর উদ্ধার
রাঙ্গামাটি বেতারকেন্দ্র এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের ভবনসংলগ্ন ঝোপ থেকে আহত অবস্থায় বানরটি উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা ও রবি চাকমা।










