র‌্যাবের অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার নানা প্রজাতির ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব প্রাণী অবমুক্ত করেন র‌্যাব, কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় র্যাব-৬ কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী  ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাওলাদার আজাদ কবির উপস্থিত ছিলেন।