বগুড়ায় দুদিনে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৭৫ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল একজন এবং সোমবার পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ দুদিনে নতুন আক্রান্ত হয়েছে ৭৫ জন।

গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুপচাঁচিয়া উপজেলার জাহিদ হাসান (২৮)। এদিন নতুন ২০৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গত সোমবার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। তারা হলেন শেরপুর উপজেলার সুমন আলী (৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী (৭০), বগুড়া সদরের দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০) ও বাবলী বেগম (৪৫)। এছাড়া একই সময়ে ২৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৫০ জন শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৫৩ জন।