পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুজন কর্মকর্তা ও পুলিশ সুপার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এসংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।
বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিরা হলেন, সঞ্জয় কুমার কুন্ডু ও মো. মনিরুজ্জামান। এর মধ্যে সঞ্জয় কুমার কুন্ডুকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং মনিরুজ্জামানকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার বদলি হওয়া কর্মকর্তারা হলেন, মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আমীন, মোহাম্মদ সিহাব কায়সার খান, মো. আলমগীর হোসেন, মোহা. কাজেম উদ্দীন, মোহাম্মদ মহিউল ইসলাম, মোস্তাক আহমেদ, খোন্দকার নজমুল হাসান, মোহাম্মদ আশরাফ ইমাম, মুহাম্মদ শরীফুল ইসলাম, খন্দকার খালিদ বিন নূর, মো. সোহেল রানা, মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী, মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ, মো. মিজানুর রহমান, মহিউদ্দিন মাহমুদ সোহেল, মো, হুমায়ুন কবির, মুহাম্মদ কামাল হোসেন, মো. মাহবুবুল আলম, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, মো. আশিক সাঈদ, সফিজুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, সৈয়দ রফিকুল ইসলাম, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, মো. কুদরত ই খুদা এবং মীর মো. শাফিন মাহমুদ।










