যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণের বারসহ তানভীর (২৩) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। তিনি ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। 

গতকাল বেলা দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা আব্দুর রহিম জানান, তানভীরকে সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। স্বীকার না করায় তার পেট এক্স-রে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম। আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।