বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে গত শুক্রবার এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।
সভায় ব্যাংকের রাজশাহী বিভাগের পাঁচটি জোনাল অফিসের উপমহাস্থাপক ও জোনাল ম্যানেজার মো. গোলাম নবী, প্রকাশ কুমার সাহা, দেবব্রত সাহা, মো. মাহাবুর রহমান, মো. কামরুজ্জামান ও ফাইজা আকতার অংশ নেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সহকারী মহাব্যবস্থাপকসহ করপোরেট এবং শাখাগুলোর নির্বাহী বা শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকরা।










