দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৪’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে দুই দিনব্যাপী এ ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের স্টার্টআপ, এন্টারপ্রাইজ, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এঞ্জেল ইনভেস্টর, নিয়ন্ত্রক সংস্থা, থিংক ট্যাংক x শিল্প বিশেষজ্ঞরা। ২০২৩ সালে প্রথম বাংলাদেশ স্টার্টআপ সামিটে ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এ বছর আবারো বর্ণাঢ্য ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। এবার সামিটে প্রধান খাতগুলোর সেশনে ফিনটেক, জলবায়ু, কৃষি ও খাদ্য নিরাপত্তা, লজিস্টিকস ও মোবিলিটি, ইমপ্যাক্ট এবং আরএমজি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।