এর অংশ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত সংস্থা বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের (বি‌সিআই) করপোরেট সদস্যপদ অর্জন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কার্যক্রমের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও ঝুঁকি-সহনশীলতা জোরদার করতে বাংলাদেশ ব্যাংক তার বিদ্যমান ‘বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) ২০১৫’-এর উন্নত সংস্করণ ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নতুন এ সংস্করণকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বি‌সিআইয়ের সদস্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সদস্যপদ দেশের আর্থিক খাতের জন্যও গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম যত বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন ও ঝুঁকি সহনশীল হবে, ততই দেশের আর্থিক ব্যবস্থার প্রতি দেশী-বিদেশী অংশীজনদের আস্থা বৃদ্ধি পাবে।