এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইউবিটি।

আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক, কবি-সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‌মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার শ্রেষ্ঠ উপায়।’"

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এএফএম সরওয়ার কামাল। অলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।