বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বিনিময় হারে সর্বকালের সর্বোচ্চ ছুঁয়েছে। সম্প্রতি বিনিময় হার ৬৯ হাজার ২০০ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। অবশ্য এর পর পরই ৬২ হাজার ডলারে নেমে আসে। এর আগে ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের বিনিময় হার উঠেছিল সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৯ ডলার। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অনুমোদন করার পর থেকেই ক্রিপ্টোর বাজার চড়তে শুরু করে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস