ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী প্রকল্প ‘নিশ্চিন্ত অবসর’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ‘নিশ্চিন্ত অবসর’ প্রডাক্ট গ্রহণ করা বেশ কয়েকজন গ্রাহকের হাতে জমা রসিদ তুলে দেয়া হয়। —বিজ্ঞপ্তি