অস্ট্রেলিয়ায় একটি মামলার নিষ্পত্তি বাবদ ট্যাক্সি মালিক ও চালকদের ১৭ কোটি ৮০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে রাইড শেয়ারিং জায়ান্ট উবার। আট হাজারের বেশি ভুক্তভোগীর পক্ষ থেকে মামলাটি দায়ের হয়েছিল। অভিযোগে বলা হয়, অস্ট্রেলিয়ায় উবারের কার্যক্রম চালুর পর তারা আয় হারিয়েছে। সানফ্রান্সিসকো ভিত্তিক উবার প্রায় ৭০টি দেশের ১০ হাজার শহরে সেবা দিয়ে আসছে। এর আগেও সংস্থাটি বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদের সম্মুখীন হয়েছিল। খবর বিবিসি