এগুলো হলো ‘পথিক’ ইলেকট্রিক অটোরিকশা, ‘টাইটান’ ইলেকট্রিক মোটরসাইকেল এবং ইকো ফ্রেন্ডলি ‘আকিজ লিথিয়াম ব্যাটারি’। ‘গ্র্যান্ড প্রডাক্ট লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেন আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিন উদ্দিন।
আকিজ মটরসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য উন্মোচিত ‘পথিক’ ইলেকট্রিক অটোরিকশাটি সরকার অনুমোদিত (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত) নগর পরিবহন সমাধান। এটি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক প্রযুক্তিগতভাবে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত।
আকিজ মটরস কর্তৃক দেশীয়ভাবে উৎপাদিত এ যানটি এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সফলভাবে পরিচালিত হয়ে এর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা প্রমাণ করেছে।
অন্যদিকে ‘টাইটান’ ইলেকট্রিক মোটরসাইকেলটি নতুন প্রজন্মের কথা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক নকশা এবং সম্পূর্ণ জ্বালানিমুক্ত চলাচলের সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী, স্মার্ট ও পরিবেশবান্ধব রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আকিজ লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক যানবাহনের জন্য একটি পরিবেশবান্ধব ও উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তির সমাধান। একবার পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটারের বেশি চলার সক্ষমতা এবং সাত বছরেরও বেশি স্থায়িত্ব দেয়। উন্নত প্রযুক্তিনির্ভর এ ব্যাটারি দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় ও নির্ভরযোগ্য ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ এক্সপ্রেসের নির্বাহী পরিচালক রুহুল আমিন এবং আকিজ মটরসের ব্র্যান্ড অ্যাডভাইজার আবু সাঈদসহ ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা।










