যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় নিজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে ৯৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গ্যাপের পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়। ১৯৬৯ সালে ডরিস ফিশার ও তার স্বামী ডন ফিশার যৌথভাবে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সান ফ্রান্সিসকোর ওশান এভিনিউতে ছোট একটি দোকান দিয়ে তাদের যাত্রা শুরু। সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় একটি বিশ্বব্যাপী রিটেইল সাম্রাজ্যে। খবর এবিসি নিউজ
গ্যাপের সহপ্রতিষ্ঠাতা ডরিস ফিশার আর নেই
বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড গ্যাপের সহপ্রতিষ্ঠাতা ডরিস ফিশার মারা গেছেন।









