রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তি থাকায় শীতকালীন মৌসুমে গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের কৃষকরা। তারা গত বছরের চেয়ে চলতি মৌসুমে গমের উৎপাদন ১২ শতাংশ বাড়িয়েছেন। হাজার হাজার একর জমিতে শীতকালীন গম চাষ বাড়িয়েছেন তারা।

তবে মার্কিন কৃষকদের ব্যাপক গম উৎপাদনের পরিকল্পনায় বাধা হতে পারে খরা। বিশেষ করে ওকলাহামা ও কানসাসের মতো রাজ্যে। গত বছর এ রাজ্য দুটি গম উৎপাদনের তিন নম্বরে ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের খাদ্য উৎপাদন বাড়াতে বাইডেন প্রশাসনের নানামুখী তত্পরতার পরও খাদ্য উৎপাদনে বড় ধরনের উন্নতির সম্ভাবনা নেই। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মোট চাহিদার দুই-তৃতীয়াংশ জোগান আসে শীতকালীন গম থেকে। কিন্তু এ বছর খরার কারণে বেশির ভাগ ফসল রোপণ করা হয়েছে বেশ দেরিতে।

শীতকালীন ফসল দেরিতে রোপণ করার ফলে প্রবল শীতে গাছ হূষ্টপুষ্ট হতে পারে না। অন্যদিকে ফসল ঘরে তোলার সময় আসতে আসতে বসন্তকালীন বর্ষাও চলে আসে। ফলে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দেয়। উৎপাদন কমে যায়।