সম্প্রতি চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে মেঘনা ব্যাংক পিএলসির নতুন উপশাখার সেবা কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত প্রধান অতিথি হিসেবে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।