করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিল আকিজ গ্রুপ। সম্প্রতি জেলা প্রশাসকের সভাকক্ষে আকিজ গ্রুপের পরিচালক ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, প্রয়োজনে আরো হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সিভিল সার্জন ডা. শেখ আবুশাহীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।