রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪-এ স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধানে খুলনাস্থ হোটেল ক্যাসল সালামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেছা। খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী, উপ-মহাব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম প্রমুখ।