এফ-১৫০-এর হাইব্রিড সংস্করণের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ফোর্ড মোটর। বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ভি-৬ হাইব্রিডের বিক্রি বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে গত জুলাইয়ে ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফারলে গ্যাস-ইলেকট্রিক হাইব্রিড গাড়ি উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছিলেন। আগামী দিনগুলোয় বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন বাড়ানোর কথা থাকলেও তা প্রত্যাশার তুলনায় মন্থর হবে বলে প্রতীয়মান হচ্ছে। ২০২৬ সালের মধ্যে ফোর্ড ২০ লাখ হাইব্রিড গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিএনবিসি