মোবাইল আর্থিক সেবা নগদের ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় দ্য বিজনেস ওয়ার্ল্ড ইন্টার‌ন্যাশনাল অর্গানাইজেশন (বিডব্লিউআইও) ইন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি সিএমও মোহাম্মাদ সোলায়মান (সুখন)। সম্প্রতি শ্রীলংকায় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিখ্যাত ব্যবসায়ী ও তারকাদের উপস্থিতিতে ২০২৪ সালের অ্যাওয়ার্ড প্রদান করে বিডব্লিউআইও। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন। এছাড়া শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক আরিফুল ইসলামসহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।