দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) সুরক্ষায় সম্প্রতি অনুষ্ঠিত এ ড্রিলে দেশের ৬৮টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার দল অংশ নেয়। বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবেলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি ও থ্রেট অ্যানালাইসিসসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয়। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ‘ডিবিবিএল সাইবার স্কোয়াড’ এবং তৃতীয় স্থান লাভ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘সিবিবিএল ওয়ারিয়র দল।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ড্রিলটি পরিচালিত হয়। অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিন বলেন, ‘জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ড্রিলসংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল খাতের তথ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সাইবার ড্রিল অত্যন্ত কার্যকর অবদান রাখবে।