নবম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ পেল সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাহরাইনের মানামাতে হোটেল দ্য ডিপ্লোম্যাট র‍্যাডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ড. হুমায়ুন দার। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।