‘চট্টগ্রাম বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (সিডিডব্লিউএসপি)’ শীর্ষক প্রকল্পের বিপরীতে চতুর্থ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিলামে ১ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যুর বিপরীতে শরিয়াভিত্তিক ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ-উইন্ডোজসহ ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড মোট ৪ হাজার ৯৬৪ দশমিক ৩৫ কোটি টাকার বিড দাখিল করে। নিলামে ঘোষিত পরিমাণ অপেক্ষা দাখিলকৃত বিডের পরিমাণ পাঁচ গুণ বেশি হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয়।-বিজ্ঞপ্তি