এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং গাকের প্রধান নির্বাহী এম আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ‘দ্য অ্যাডাপটিভ ইকো চর প্রজেক্ট: এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডাইনামিক ল্যান্ডস্কেপস’ শীর্ষক প্রকল্পে অর্থায়ন করবে এনসিসি ব্যাংক। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে বসবাসকারী মানুষের টেকসই ও উন্নত জীবনমান নিশ্চিতে দুই বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে কৌশলগত সহযোগী হিসেবে থাকছে কাল্টিভেরা লিমিটেড এবং গবেষণা ও মূল্যায়ন সহযোগী হিসেবে কাজ করবে ‘ডাহুক’।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে চরবাসীকে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা। মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সৌরশক্তিচালিত ডিজিটাল রেজিলিয়েন্স সেন্টার স্থাপন, যা দুর্যোগের আগাম সতর্কীকরণ, ডিজিটাল সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া রয়েছে টেলিমেডিসিনের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান; নিরাপদ পানি ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন; জলবায়ু-সহনশীল কৃষি, বাড়ির আঙিনায় সবজি চাষ ও গবাদিপশু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি; নারী উদ্যোক্তা তৈরি এবং দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি। এ উদ্যোগের মাধ্যমে হাজার হাজার পরিবার নিরাপদ পানি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা পাবে এবং ৩ শতাধিক পরিবার আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও বাড়বে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম; উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিগাত মমতাজ; এসভিপি ও হেড অব সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস এবং এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কাল্টিভেরা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং ডাহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাগফি রেজা সিদ্দিক।