এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র্যানকন ব্রিটিশ মোটরসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা র্যানকন ব্রিটিশ মোটরস থেকে এমজি ব্র্যান্ডের গাড়ি কেনায় বিশেষ ছাড় পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র্যানকন ব্রিটিশ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেন মাশনুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।










