অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে দক্ষিণ কোরিয়ার বাজেট ঘাটতি বাড়ছে। চলতি বছরের প্রথম চার মাসেই বেড়েছে দেশটির বাজেট ঘাটতি। খবর ইয়োনহাপ এজেন্সি।
গতকাল দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্তে দেখা গেছে, জানুয়ারি-এপ্রিলে দেশটির বাজেট ঘাটতি ছিল ৪৫ দশমিক ৫ ট্রিলিয়ন ওন। গত বছরের একই সময়ে ঘাটতি যেখানে ছিল ৩৭ দশমিক ৯ ট্রিলিয়ন ওন।
চলতি বছরের প্রথম চার মাসে দক্ষিণ কোরিয়ার কর রাজস্ব এসেছে ১৩৪ ট্রিলিয়ন ওন। গত বছরের একই সময়ের তুলনায় তা ৩৩ দশমিক ৯ ট্রিলিয়ন ওন কমেছে। সরকারের মোট রাজস্ব আয় আগের বছরের চেয়ে ৩৪ দশমিক ১ ট্রিলিয়ন ওন কমে ২১১ দশমিক ৮ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। একই সময়ে মোট সরকারি ব্যয় ছিল ২১১ দশমিক ৮ ট্রিলিয়ন ওন, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৫ ট্রিলিয়ন ওন কম।










