দ্বিতীয় প্রান্তিকে বিক্রি প্রত্যাশার চেয়ে কম রয়েছে সুইডিশ ফ্যাশনপ্রতিষ্ঠান এইচ অ্যান্ড এমের। আন্তর্জাতিক বাজারে ইন্ডিটেক্স, শেইন ও প্রাইমার্কের মতো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার কারণে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। যদিও সার্বিকভাবে বিক্রি বেড়েছে। খবর রয়টার্স।
এইচ অ্যান্ড এম জানিয়েছে, কোম্পানিটিকে দুদিক থেকে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। বিক্রয়ের দিক থেকে বাজারের এগিয়ে থাকা প্রতিষ্ঠান জারার সঙ্গে, অন্যদিকে মূল্য কমানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হচ্ছে শেইন ও প্রাইমার্কের মতো ব্র্যান্ডের সঙ্গে।
এইচ অ্যান্ড এম ২০২৪ সালের মধ্যে ১০ শতাংশ পরিচালনগত উন্নয়নের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটির বিক্রি ৬ শতাংশ বেড়ে ৫৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল ৬৩৫ কোটি ডলার বিক্রির।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী নভেম্বর থেকে ইউক্রেনের স্টোরগুলো আবার খুলে দেবে।










