ব্র্যাক ব্যাংক পিএলসির উদ্যোগে ট্রেজারি এবং করপোরেট ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য ‘ইকোনমি, মার্কেটস ও ডেরিভেটিভস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অংশ নেন। এ সেশনে গ্রাহকদের শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন, ডিএমডি ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো. শাহীন ইকবাল সিএফএ। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ইডি ড. আহসান এইচ মনসুর।
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে সিএফওদের জন্য সেশন
ব্র্যাক ব্যাংক পিএলসির উদ্যোগে ট্রেজারি এবং করপোরেট ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য ‘ইকোনমি, মার্কেটস ও ডেরিভেটিভস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে।










