এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে সম্প্রতি মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক মো. মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণের উপপরিচালক আইয়ুব আলী ও মোহাম্মদ ওয়াসিম, এনআরবিসি ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া। এতে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান। এ সময় এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও বলেন, ‘তরুণ উদ্যোক্তারা যেন সঠিক জ্ঞান, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পায় এ কর্মসূচির মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে।’ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।’
কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু
এতে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান।










