কাজাখস্তানে গম ও যব উৎপাদন পরিস্থিতির উন্নতি ঘটেছে। ২০২২-২৩ বিপণন মৌসুমে শস্য দুটির উৎপাদন আগের মৌসুমের চেয়ে ৩৯ শতাংশ বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচার সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

দেশটিতে গম উৎপাদন হয়েছে ১ কোটি ৬৪ লাখ টন, যা ২০১৭-১৮ সালের পর সর্বোচ্চ। বৃষ্টিপাত ও আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটায় উৎপাদন ইতিবাচক ধারায় ফিরেছে। যব উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লাখ টনে।

এ মৌসুমে কাজাখস্তান ৩৭ লাখ টন গম রফতানি করেছে। আগের বছরের চেয়ে রফতানি বেড়েছে ৩১ শতাংশ। উজবেকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান ছিল দেশটির গমের শীর্ষ ক্রেতা।