চীনা ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইনের বার্ষিক আয় ঠিক কত সে সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। তবে এ ফ্যাশন কোম্পানির বিক্রির পরিমাণ বার্ষিক ৩ হাজার কোটি ডলারের চেয়ে বেশি। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন অংশীদারের বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন ম্যানেজমেন্ট ফার্ম অথেনটিক ব্র্যান্ডস গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জেমি সালটার বলেন, ‘শেইন হলো বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ফ্যাশন পণ্যের খুচরা বিক্রেতা। তবে বিশ্বের বৃহত্তম ফ্যাশন খুচরা বিক্রেতা না।’ একটি প্রাইভেট কোম্পানি হিসেবে শেইন তার আর্থিক বিবরণী প্রকাশ করে না। তারা শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে চায়। এ কারণে তারা তাদের প্রতিষ্ঠানের হিসাব সম্পর্কে আইনপ্রণেতাদের উদ্বেগ সমাধানের চেষ্টা চালাচ্ছে। সিএনবিসি
শেইনের বার্ষিক আয় ৩ হাজার কোটি ডলারের বেশি
চীনা ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইনের বার্ষিক আয় ঠিক কত সে সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়।










