স্কয়ার টেক্সটাইলস পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল এ ঘোষণা দেয়া হয়। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্যামুয়েল এস চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী ও মুহাম্মাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, সিএফও মো. আমিনুর রহমান ও কোম্পানি সচিব সঞ্জীব বরণ রায়। —বিজ্ঞপ্তি
স্কয়ার টেক্সটাইলসের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
স্কয়ার টেক্সটাইলস পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।










