ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি পোলস্টারের ইলেকট্রিক গাড়ি বিক্রি সংখ্যা দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি প্রায় ১৫ হাজার ৮০০ ইউনিট সরবরাহ করেছে। গত বছরের তুলনায় জুনে সরবরাহ ৭৩ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে পোলস্টার চলতি বছর এ পর্যন্ত প্রায় ২৮ হাজার ইলেকট্রনিক গাড়ি গ্রাহকের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যা গত বছরের তুলনায় ৩২ শতাংশ বেশি। রয়টার্স
পোলস্টারের ইলেকট্রিক গাড়ির বিক্রয় বেড়েছে
ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি পোলস্টারের ইলেকট্রিক গাড়ি বিক্রি সংখ্যা দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে।










