ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার কেক কাটার মাধ্যমে এ আয়োজনের সূচনা করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন ও মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এবং মো. হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। এছাড়া বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ আয়োজনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘বিগত ৩৩ বছরে সুশাসন, গ্রাহকের আস্থা ও দূরদর্শী নেতৃত্বের গুণে ব্যাংকটি নানামুখী অর্থনৈতিক প্রতিকূলতা সফলভাবে মোকাবেলা করেছে। বর্তমানে এটি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন জানান, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এনসিসি ব্যাংক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কাঠামোয় রূপ নিয়েছে। আমানত ও ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি ডিজিটাল রূপান্তর, গ্রাহককেন্দ্রিক সেবা ও টেকসই ব্যাংকিংকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

অনুষ্ঠানের শেষাংশে এনসিসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম বারাকাতী ব্যাংকের অব্যাহত সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।