এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় রোলস-রয়েসের প্রথম অল-ইলেকট্রিক গাড়ি স্পেকটার প্রদর্শন করা হয়েছে। অল-ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি গাড়ির ইঞ্জিন সম্পূর্ণভাবে ব্যাটারি থেকে নিয়ে থাকে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রোলস-রয়েস স্পেকটারের জন্য সর্বাধিকসংখ্যক প্রি-অর্ডার রয়েছে দক্ষিণ কোরিয়ার। ব্রিটিশ ব্যয়বহুল গাড়ি নির্মাতাটি জানিয়েছে, এ বৈদ্যুতিক গাড়ি (ইভি) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এ বছরের দ্বিতীয়ার্ধে চালু হবে। স্থানীয় ক্রেতারা বছরের চতুর্থ প্রান্তিকে গাড়িটি পাবেন বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ডওয়াইড হারমোনাইজড লাইট ভেহিকল টেস্ট প্রসিডিউরের (ডব্লিউএলটিপি) কাছ থেকে জানা যায়, স্পেকটারটি প্রতি চার্জে ৫২০ কিলোমিটার পর্যন্ত চলবে। এর ইঞ্জিনটি (পাওয়ারট্রেন) সর্বোচ্চ ৪৩০ কিলোওয়াট-ঘণ্টা শক্তি এবং ৯১ দশমিক ৮ কিলোগ্রাম-মিটার টর্ক উৎপাদনে সক্ষম। স্থির অবস্থা থেকে মাত্র সাড়ে ৪ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম গাড়িটি। স্পেকটারটি ৫০ হাজার ঘণ্টায় ২৫ লাখ কিলোমিটার দূরত্ব পরীক্ষামূলক ড্রাইভ করেছে। ইভিটি ১০০ ভাগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে। স্পেকটার মডেলটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ কোটি ২০ লাখ ইউয়ান (৪ লাখ ৮৮ হাজার ডলার)। কোরিয়াহেরাল্ড
এশিয়া প্যাসিফিকে রোলস-রয়েস স্পেকটার সবার আগে সিউলে
এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় রোলস-রয়েসের প্রথম অল-ইলেকট্রিক গাড়ি স্পেকটার প্রদর্শন করা হয়েছে।










