প্রাইম ইউনিভার্সিটির সিআরএইচপি এবং আইকিউএসির যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রকেট সায়েন্টিস্ট ও চালকবিহীন বোয়িং আবিষ্কারক বিজ্ঞানী ড. হুমায়ুন কবিরকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে ড. হুমায়ুন কবির তার জীবনের সংগ্রাম, অধ্যবসায় এবং আবিষ্কার নিয়ে আলোচনা করে সবাইকে মোহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।