যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পুনরুজ্জীবিত হতে শুরু করেছে। বিপরীতে কমতে শুরু করেছে এসব পণ্যের উত্তোলন। জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম কমে যাওয়াকে এর পেছনে দায়ী করছেন বিশ্লেষকরা। সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাসের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  

গবেষণায় দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের ১৫০টি জ্বালানি তেল ও গ্যাস কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমে প্রবৃদ্ধির গতি ছিল তলানিতে। ২০২০ সালের পর এমন নিম্নমুখী প্রবণতা আর দেখা যায়নি। ওই বছর কভিড-১৯ মহামারীর কারণে জ্বালানি তেলের বাজারদরে ধস নামে। লোকসানের কারণে কোম্পানিগুলো উত্তোলন বন্ধ করে দিতে বাধ্য হয়। 

ডালাস ফেডের সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট মাইকেল প্লান্ট বলেন, ‘‌বছরের দ্বিতীয়ার্ধে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের নিম্নমুখী দাম এবং ব্যয় বাড়ার কারণে উত্তোলন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আগামী দিনগুলোয় পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।