কভিড-১৯ মহামারীর পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক গ্র্যাব হোল্ডিংস। এ বিষয়ে অবগত সূত্রের বরাতে ব্লুমবার্গ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। চলতি সপ্তাহেই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। ২০২০ সালে ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের তুলনায় এবারের হার আরো বেশি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কোম্পানির দুটি সূত্র জানায়, ছাঁটাইয়ের বিষয়ে আগে থেকে কাউকে অবহিত করা হয়নি। রয়টার্স
বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে গ্র্যাব হোল্ডিংস
কভিড-১৯ মহামারীর পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক গ্র্যাব হোল্ডিংস।










