আকিজবশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিকস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল হক। এর আগে প্রতিষ্ঠানটির একই বিভাগে জেনারেল ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন তিনি। শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আশরাফুল হক দীর্ঘদিন ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।