পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসির পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় হাইব্রিড সিস্টেমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ মার্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসরে, কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করবে। এজন্য কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছে ৬০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়িয়ে বিদ্যমান উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও মুনাফা বাড়াবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪ টাকা ৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬১ পয়সায়।