‘চীনকে শত্রু হিসেবে বর্ণনা করা উচিত নয়, তবে চ্যালেঞ্জ।’ ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রে সম্ভাব্য চীনা হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগের মধ্যেই গতকাল এমন মন্তব্য করেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনখ। ব্যাডেনখ বলেন, ‘চীন এমন একটি দেশ, যার সঙ্গে আমরা বিপুল পরিমাণ ব্যবসা-বাণিজ্য করি। দেশটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই তাদের শত্রু হিসেবে বর্ণনা করা উচিত নয়। তবে চ্যালেঞ্জ হিসেবে মনে করা যেতে পারে।’ স্কাই নিউজ
চীন চ্যালেঞ্জ, শত্রু নয়: ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী
‘চীনকে শত্রু হিসেবে বর্ণনা করা উচিত নয়, তবে চ্যালেঞ্জ।’ ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রে সম্ভাব্য চীনা হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগের মধ্যেই গতকাল এমন মন্তব্য করেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনখ।










