দীর্ঘস্থায়ী খরার জন্য আর্জেন্টিনায় ২০২২-২৩ মৌসুমে সয়াবিন উৎপাদনের রেকর্ড পতন ঘটেছে। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) অধীনে গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

ইউএসডিএর করা সয়াবিনের অনুমিত উৎপাদন বর্তমানে ৩ কোটি ৬০ লাখ টনে নেমেছে, যা আগের দেয়া পূর্বাভাসের চেয়ে ৯৫ লাখ টন কম। উৎপাদনের পরিমাণ এটাই থাকলে ২০০৮-০৯ বছরের পর সর্বনিম্ন সয়াবিনের উৎপাদন দেখবে দেশটি। সে মৌসুমে সয়াবিনের উৎপাদন ছিল ৩ কোটি ২০ লাখ।

ইউএসডিএ জানিয়েছে, ঘাটতি কাটিয়ে উঠতে হলে ফেব্রুয়ারিজুড়েই অনুকূল আবহাওয়া থাকা জরুরি। ২০২২-২৩ মৌসুমের জন্য এখনো সুযোগ শেষ হয়ে যায়নি।