স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডিসি) উদ্যোগে এবং জাইকা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় উচ্চ রক্তচাপবিষয়ক জাতীয় নির্দেশিকার দ্বিতীয় সংস্করণ উন্মোচন করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ ‍উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (শিক্ষা) মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া, জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকাশি কোমোরি প্রমুখ। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।